উৎসব মুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার, বৃহস্পতি (২৮, ২৯ জানুয়ারি) বেলা ১১ টার দিকে বিদ্যালয়ের মাঠ প্রঙ্গনে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং মাঠ ডিসপ্লের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। পরে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ ইব্রাহিম হাওলাদার
প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোসা: সাহিদা বেগম । এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব এস এম বজলুল করিম, ডঃ ফারুক ইকবাল, অত্র স্কুল সহ অন্যান্য স্কুলের শিক্ষকমন্ডলী, অভিভাবক বৃন্দ।
প্রধান অতিথি জনাব মোঃ ইব্রাহিম হাওলাদার বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিটি শিক্ষার্থীর জীবনে গুরুত্বপূর্ণ। সেইসাথে শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করার জন্য শিক্ষকদের অনুরোধ জানান তিনি।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফাতেমা আক্তার লাকি, বলেন বাংলাদেশ এখন বিশ্বের বহু দেশের কাছে অনুকরণীয়। প্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য আমরা বিভিন্ন সময় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ খেলাধূলার আয়োজন করে থাকি।